বিএসএমএমইউ’তে রয়েছে তার মরদেহ। সকাল ১১টায় শেষকৃত্যের জন্য সুজেয় শ্যামের মরদেহ নেয়া হবে ঢাকেশ্বরী মন্দিরে।
তার মেয়ে রুপা মঞ্জুরী শ্যাম জানান, ২০১৮ সাল থেকেই তার বাবা ক্যান্সারে ভুগছিলেন। গত ২৪ সেপ্টেম্বর, অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
মহান মুক্তিযুদ্ধে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গান এবং পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর প্রথম গানটির সুর করেছিলেন সুজেয় শ্যাম।
গীতিকার শহীদুল আমিনের লেখা ‘বিজয় নিশান উড়ছে ওই’ গানটির সুর ও সংগীত পরিচালনা করেন তিনি। সুজেয় শ্যামের সুর করা অন্য গানগুলোর মধ্যে ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘রক্ত চাই রক্ত চাই’, ‘আহা ধন্য আমার জন্মভূমি’ উল্লেখযোগ্য।
উল্লেখ্য, সংগীতে অবদানের জন্যে একাধিক জাতীয় পুরস্কার পেয়েছেন সুজেয় শ্যাম। ২০১৮ সালে তাকে ‘একুশে পদক’ দেয়া হয়।

0 Comments